নব জোয়ারে অংশ নেওয়ার আগে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, কথা বললেন প্রসূতি মায়েদের সঙ্গে

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবজোয়ারে অংশ নিতে মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন পূর্ব মেদিনীপুরে সভা করার পরেই পশ্চিম মেদিনীপুরে হেলিকপ্টারে করে উড়ে আসেন। সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গাড়িতে করে তিনি শালবনির উদ্দেশ্যে রওনা দেন। যাবার পথে তিনি কুড়মিদের দ্বারা শালবনী থানার কাছে এক জায়গায় বাধাপ্রাপ্ত হন।

এরপর তিনি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন করেন। এখানে তিনি হাজির হন এবং প্রসূতি মায়েদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি হাসপাতালের নার্স ও ডাক্তারদের সঙ্গে ছবিও তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *