কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ১০ আগস্ট মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি হেলিকপ্টারে আসবেন। এরপর সড়কপথে বন্যা পরিদর্শন করবেন। কুশপাতা বঙ্গবাসী ক্লাবের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামবে। ওইখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি হয়েছে। হেলিকপ্টার নামার মহড়া হল আজ। ছিলেন এসডিও সুমন বিশ্বাস, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ অন্যান্য আধিকারিকরা।

শনিবার ডিআইজি পশ্চিম মেদিনীপুর রেঞ্জ এবং এসপি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সহ সবকিছু খতিয়ে দেখেন।
মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে। কলেজ মোড় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তার ভাঙ্গাচোরা অংশ মেরামত করা হয়েছে। আঁটো সাঁটো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত পুলিশ প্রশাসন।
মুখ্যমন্ত্রী অজবনগর সহ পাশাপাশি এলাকা পরিদর্শন করতে পারেন। তিনি ঘাটালের বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের ত্রাণ শিবিরে ও যেতে পারেন।


