পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চমকে দেওয়া প্রতিবাদ

আমাদের ভারত, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: পেট্রোল, ডিজেল ও এলপিজি-র লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ নাগরিককে ফেলে দিয়েছে সংকটে। পেট্রোপণ্যের এই আকাশচুম্বী মূল্যের ফলে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষ প্রভূত সমস্যায় পড়েছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য এবার অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। প্রতিবাদে বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ব্যাটারি চালিত ই-স্কুটারে সওয়ার হলেন‌ মুখ্যমন্ত্রী। এটির মালিক হলেন মিন্ত্রী ববি হাকিম। এখন থেকে প্রতিদিন এভাবেই যাতায়াত করবেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *