তিন দিনের উত্তরবঙ্গ সফরে মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, মালদা, ৬ ডিসেম্বর: তিন দিনের উত্তরবঙ্গ সফরে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শতাব্দী এক্সপ্রেসে তিনি মালদা টাউন স্টেশনে নামেন। এরপর পুরাতন মালদার মহানন্দা ভবনে রাত্রি বাস করবেন। মঙ্গলবার দুপুরে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক করবেন। এরপর মালদায় ফিরে যাবেন মহানন্দা ভবনে। বুধবার মালদার কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করে মুর্শিদাবাদে বিকালে প্রশাসনিক বৈঠক করে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *