এনআরআইএফ সমীক্ষায় পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানের কৌলিন্যে খুশি মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ১৫ জুলাই: ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে (এনআরআইএফ) পশ্চিমবঙ্গের ফলাফলে টুইটারে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, গর্বিত যে, এনআরআইএফ অনুসারে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ কলেজগুলোর মধ্যে সেন্ট জেভিয়ার্স দেশের মধ্যে ৮ম। আমাদের শিক্ষাজগতের ভ্রাতৃত্ব এবং ছাত্রদের অভিনন্দন জানাই।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শুক্রবার ভারতীয় র‍্যাঙ্কিং – ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের অধীনে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির তালিকা ঘোষণা করেন। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, শীর্ষ কলেজ সহ বিভিন্ন-বিভাগে শীর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা রয়েছে এতে। সেরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন এবং ব্যবস্থাপনা কলেজ, ফার্মা কলেজ, আর্কিটেকচার এবং অন্যান্যগুলির বিভাগ অনুসারে তৈরি হয় তালিকা। গত তিন বছর ধরে, আইআইটি মাদ্রাজ সামগ্রিকভাবে পাশাপাশি ইঞ্জিনিয়ারিং বিভাগে শীর্ষ কলেজ হিসাবে স্থান পেয়েছে। সামগ্রিক সেরা বিভাগের দ্বিতীয় রানার হল আইআইএসসি ব্যাঙ্গালোর। গত তিন বছর ধরে তারা দ্বিতীয় স্থানে থাকলেও বেশ কিছুদিন ধরে শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *