অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৪ অক্টোবর: সাংসদ মহুয়া মৈত্রকে চ্যাংদোলা করে দিল্লির মহিলা পুলিশ টেনে অবস্থান থেকে সরিয়ে দিচ্ছে। চিৎকার করে সাংসদ চেঁচাচ্ছেন, “এ কী হচ্ছে? আমি একজন সাংসদ। আমার সঙ্গে এমন আচরণ?” কর্ণপাত নেই দিল্লি পুলিশের।
মঙ্গলবার রাতের এই ঘটনার ভিডিও বুধবার সমাজমাধ্যমে দেখছেন অনেকেই। কিন্তু প্রকাশ্যে মন্তব্য এড়িয়ে যাচ্ছেন। প্রকাশ্যে মন্তব্যগুলোতেও কিন্তু সমর্থন নেই মহুয়ার।
দেবীদাস গাঙ্গুলি লিখেছেন, “ঠিক করছে।” সুপ্রতীক সেনগুপ্ত লিখেছেন, “বাংলার একজন জনপ্রতিনিধিকে এভাবে অপদস্থ করছে দেখতে হয়ত ভালো লাগছে না। কিন্তু এই নাটকটা করছে বলেই এটা হওরার ছিল।” প্রীতি দে লিখেছেন, “খুব ভাল লাগল”।
মনোজ রায় স্মাইলি সহকারে লিখেছেন, “দিল্লি গমন বুক ফুলিয়ে,,,,দিল্লি থেকে আগমন মুখ ফুলিয়ে!” রাজা ভট্টাচার্য লিখেছেন, “সব থেকে হিট ছিল মহুয়া মাসি কে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়াটা।”

