সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ সেপ্টেম্বর: পূজার আর মাত্র দু’ সপ্তাহ বাকি। চূড়ান্ত ব্যস্ততা পুজো কমিটিগুলির। জোর কদমে চলছে মন্ডপ তৈরীর কাজ। বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকূটিতে আশঙ্কিত পুজো কমিটিগুলি যথা সম্ভব প্রতিরোধের ব্যবস্থা নিয়ে স্বশব্যস্ত। এরই মাঝে পূজা কমিটিগুলির হাতে সরকার প্রদত্ত চেক তুলে দেওয়া হল খাতড়ায়।

আজ এক অনুষ্ঠানের মাধ্যমে খাতড়া মহকুমার ২৪০টি পুজো কমিটির হাতে রাজ্য সরকার ঘোষিত চেক প্রদান করা হয়। খাতড়া গুরুসদয় মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন পুলিশ সুপার বৈভব তেওয়ারি। জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মন্ত্রী জোৎস্না মান্ডি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু।


