চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, উত্তর চব্বিশ পরগনা থেকে গ্ৰেপ্তার মূল পান্ডা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ অক্টোবর: চাকরির প্রলোভন দেখিয়ে মোটা টাকা প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূল পান্ডাকে গতকাল রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা থেকে গ্ৰেপ্তার করে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানাগেছে, এবছর জানুয়ারি মাসের ৭ এবং ১৬ তারিখে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার ভট্টপাড়ার আশিস মন্ডলের ফোনে এক অজানা নম্বর থেকে ফোন আসে।গঙ্গাজলঘাঁটি ব্লকের জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে ওই ফোন নম্বর থেকে বলা হয় সরকারি দপ্তরে তিনটি পদের জন্য চাকুরি রয়েছে। এরজন্য এক বিশেষ নম্বরে টাকা জমা দিতে বলা হয়। আশিসবাবু বিশ্বাস করে প্রায় পঞ্চাশ হাজার টাকা পাঠান। পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি গত ১৮ জানুয়ারি বাঁকুড়ার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নামে। তদন্তের সূত্রে পুলিশ গত জানুয়ারি মাসেই দুই অভিযুক্তকে গ্ৰেপ্তার করে।বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় অভিযান চালিয়ে এই চক্রের অন্যতম মূলপান্ডাকে গ্ৰেপ্তার করে।আজ তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *