পাঞ্জাবের পর ডামাডোল পরিস্থিতি ছত্তিশগড় কংগ্রেসেও!! ১৫ বিধায়ক একসাথে পৌঁছলেন দিল্লিতে

আমাদের ভারত, ৩০ সেপ্টেম্বর:পাঞ্জাব নিয়ে টালবাহানার মধ্যেই নতুন টানাপোড়েন শুরু হয়েছে ছত্রিশগড় কংগ্রেসেও। ১২জনেরও বেশি কংগ্রেস বিধায়ক দিল্লিতে পৌঁছেছেন। প্রশ্ন উঠেছে তাহলে কি এবার ছত্রিশগড়ে মুখ্যমন্ত্রীও বদল হতে চলেছে? যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছে ছত্রিশগড় কংগ্রেস।

ছত্রিশগড় কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রী বাঘেলের প্রতি সমর্থন জানাতেই বিধায়করা দিল্লি গেছেন। LPছত্রিশগড় সফরে আসছেন রাহুল গান্ধী। কিন্তু তার আগেই টালমাটাল পরিস্থিতি দলে। বুধবার দিল্লিতে পৌঁছেছেন রাজ্যের অন্তত ১২ বিধায়ক। তারা তাদের দায়িত্বপ্রাপ্ত নেতা পি এল পুনিয়ার সঙ্গে দেখা করবেন।

কংগ্রেস নেতাদের দাবি রাহুলের আসন্ন সফর নিয়ে আলোচনা করতেই দিল্লি এসেছেন ছত্রিশগড়ের বিধায়করা। কিন্তু প্রশ্ন উঠেছে রাহুলের সফর নিয়ে আলোচনা করতে এত জন বিধায়ক একসঙ্গে কেন দিল্লিতে আসবেন? প্রশ্ন উঠেছে তাহলে কি নতুন সংকটের সামনে এসে দাঁড়িয়েছে কংগ্রেস? আড়াই বছর হল মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভূপেশ বাঘেল। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দাবি করেছেন ২০১৮ সালে কংগ্রেস হাইকমান্ড জানিয়েছিল মুখ্যমন্ত্রী পদে বাঘেল থাকবেন প্রথম আড়াই বছর। তারপর মুখ্যমন্ত্রী পদে বসবেন সিংদেও। তাহলে কি সেই কারণেই কংগ্রেস বিধায়করা দলবেঁধে দিল্লি পৌঁছালেন? তবে পুরো বিষয়টাই এখনো রয়েছে জল্পনাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *