এক শিক্ষিকাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ জলপাইগুড়ির মাড়োয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ আগস্ট: এক শিক্ষিকাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি শহরের মাড়োয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অসুস্থ ওই শিক্ষিকাকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কমিটি গঠন করে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক। এদিকে ঘটনার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুল থেকে পালিয়ে যান।

জানাগেছে, স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন স্কুলেরই এক সহ শিক্ষিকা। অসুস্থ সহ শিক্ষিকাকে ফেলে চলে যান স্কুলের টিচার ইনচার্জ সরিতা চৌধুরী বলে অভিযোগ। পাশে থাকা মাড়োয়ারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা এসে তার শুশ্রূষা করেন, এরপর অসুস্থ শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

এ দিন সকালে স্কুলের বিবাদ চরমে পৌঁছায়। স্কুলে এসে বিভা ভট্টাচার্যর বিরুদ্ধে অভিভাবকরা বিভিন্ন অভিযোগ করাতেই ক্ষিপ্ত হয়ে উঠেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরিতা চৌধুরী। অভিযোগ, সরিতা চৌধুরী অভিভাবকদের সামনেই স্কুলের সহ শিক্ষিকা বিভা ভট্টাচার্যকে বিভিন্নভাবে অত্যাচার চালাতে থাকেন। এরপরেই অসুস্থ হয়ে যান তিনি।

শিক্ষিকা বিভা ভট্টাচার্য অভিযোগ করে বলেন, “আমাকে শারীরিক ও মানষিক অত্যাচার করতেন টিচার ইনচার্জ। তাই আমি অসুস্থ হয়ে পড়ি।

এদিকে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় বলেন, “তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *