চারটি বন্দুক, গুলি, বোমা ও বোমা তৈরির মসলা সহ একজনকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ সেপ্টেম্বর:
গোপন সূত্রে খবর পেয়ে বেশকিছু আগ্নেয়অস্ত্র, গুলি, বোমা ও বোমা তৈরির মসলা সহ একজনকে গ্রেপ্তার করল চাপড়া থানার পুলিশ। গতকাল গভীর রাতে পচা শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চারটে বন্দুক, ১২ রাউন্ড গুলি, ৬ বোম সহ বোম তৈরি মসলা উদ্ধার করল পুলিশ।

সূত্রের খবর, ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানা এলাকা থেকে এগুলো উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এই এলাকায় বিভিন্ন জায়গায় থেকে মাঝেমধ্যেই উদ্ধার হয় গুলি-ও বোমা। কোথা থেকে এগুলি মজুদ করা হয়েছিল বা কী কারণে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *