স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ জুন:
কৃষ্ণনগরে মুকুল রায়ের সম্বর্ধনা সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা। বিধায়কের কাছে পৌঁছনোর জন্য হুড়োহুড়ি। মুকুল রায়ের সামনেই ধাক্কাধাক্কি। ভোটে জেতার পর এদিন প্রথমবার কৃষ্ণনগরে যান বিধায়ক মুকুল রায়। তাঁর কাছে পৌঁছনোর জন্য দলীয় কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। চুড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। দ্রুত সেখান থেকে বেড়িয়ে যান মুকুল রায়। এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।


