সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ আগস্ট: বাঁকুড়া ও বিষ্ণুপুর পুরসভার প্ৰশাসক বোৰ্ডের রদবদল ঘিরে জেলাজুড়ে জোর আলোড়ন শুরু হয়েছে। বাঁকুড়া পুরসভার প্ৰশাসক বোৰ্ডের সদস্য পদ থেকে অপসারিত হলেন দিলীপ আগরওয়াল। বাঁকুড়া পুরসভার প্ৰাক্তন উপ পৌরপ্ৰধান তথা জেলার জনপ্ৰিয় যুবনেতা দিলীপ বাবুর অপসারণ নিয়ে ইতিমধ্যেই জোর চৰ্চা শুরু হয়েছে।

(দিলীপ আগরওয়াল)
দিলীপবাবু দীৰ্ঘদিন বাঁকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। পুর বোৰ্ডের মেয়াদ শেষ হতে পুর প্ৰশাসক নিয়োগ করা হয়। বিদায়ী বোৰ্ডের চেয়ারম্যান মহাপ্ৰসাদ সেনগুপ্ত পৌরপ্ৰশাসক ও ভাইস চেয়ারম্যান দিলীপ আগর ওয়াল বোৰ্ডের সদস্য মনোনীত হন। পরবৰ্তী কালে মহাপ্ৰসাদ সেনগুপ্তকে সরিয়ে দেওয়া হলেও দিলীপবাবু স্বপদে বহাল ছিলেন। এবার তার উপরে কোপ পড়লো।
অপরদিকে জেলার অপর মহকুমা শহর বিষ্ণুপুর পুরসভার প্ৰশাসক হলেন অৰ্চিতা বিদ। তিনি দিব্যেন্দু বন্দোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন। অৰ্চিতা দেবীকে বিষ্ণুপুর যুব তৃণমূল কংগ্ৰেসের সভানেত্ৰী পদ থেকে সরিয়ে বিষ্ণুপুর পুরসভার দায়িত্ব দেওয়া হল। তার পদে এলেন সঙ্গীতা মালিক।
উল্লেখ্য, তৃণমূলের এই দুই মহিলা নেত্ৰীকে বিধানসভা নিৰ্বাচনে প্ৰাৰ্থী করা হয়। কিন্তু দু’জনেই বিজেপি প্ৰাৰ্থীদের কাছে পরাজিত হন। এদিকে এই পরিবৰ্তনে তৃণমূলের অন্দরে চাপা আলোড়ন শুরু হয়েছে। যদিও এ ব্যপারে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ।

