আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: সপ্তাহে কাজ করবেন চার দিন আর তিন দিন পাবেন সবেতন ছুটি। ইতিমধ্যে বিষয়ক খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় শ্রম ও নিয়গো মন্ত্রক। সূত্রের খবর আগামী সপ্তাহের মধ্যেই তা কার্যকর হয়ে যেতে পারে। সোমবার নতুন শ্রমবিধি ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রম ও অনিয়ম সচিব অপূর্ব চন্দ্র।
সচিব জানিয়েছেন এই নতুন বিধিতে সাপ্তাহিক কাজের দিন পাঁচ দিন এর নিচে নামিয়ে আনার সুযোগ দেবে। যদিও সে ক্ষেত্রে দৈনিক ১২ ঘন্টা কাজ করতে হবে সংস্থার কর্মচারীদের। কারণ সাপ্তাহে ৪৮ ঘন্টা কাজের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে তা কোন ক্ষেত্রেই বদল করা হচ্ছে না। ফলে সপ্তাহে চারদিন কাজ করলে কর্মীদের তিনদিন সবেতন ছুটি দিতে হবে সংস্থাকে। এই নতুন বিধির খসড়া প্রস্তাব একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সাপ্তাহিক কাজের দিন কমানোর সাথে সাথেই এই প্রস্তাবে কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। সংস্থাগুলিকে রাজ্যের স্বাস্থ্য বীমার সাহায্য নিয়ে তাদের কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা নতুন বিধিতে বলা হবে।
যদিও এই নতুন বিধি চালু করা বাধ্যতামূলক নয়। কর্মীরা চাইলে এবং সংস্থা চাইলে তবে নতুন বিধি কার্যকর করা হতে পারে। আবার চাইলে কাজের বিচার দিনের বদলে ৫ দিন কিংবা ৬ দিন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে দৈনিক কাজের সময় কমে যাবে।
নয়া বিধি কার্যকর হলে তাতে প্রস্তাবিত বিষয়গুলি নিয়ে দেশের সংস্থাগুলিকে নমনীয়তা প্রদর্শনের কথা বলবে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক। এর আগে কর্মচারীদের সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের কম করার কোন নীতি ছিল না। নতুন প্রস্তাব দেশের সংস্থা এবং কর্মীদের সেই সুযোগ দেবে।
জানা গেছে নয়া বিধিতে কিছুকিছু বদলের কথা জানতে পারে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশের মতো বেশ কিছু রাজ্য। তাই তাদের বদল গুলির কথা জেনে তারপর চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে বলে জানিয়েছেন সচিব।
এছাড়াও বিদেশ থেকে কাজ করতে আসা কর্মী এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের নাম নথিভুক্তের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করার বিষয়েও কাজ শুরু হয়েছে। এ বছরের জুন মাসের মধ্যে এই পোর্টালটি চালু হয়ে যাবে বলে জানা গেছে।

