জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আজ বিকেলে কৃষি আইন প্রত্যাহার, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেপি নাড্ডাকে জামাই বলে কটাক্ষ করেন। তিনি বলেন, এ রাজ্যের জামাইকে জামাইষষ্ঠীতে ভালো করে খাওয়াবো। উড়ো জাহাজে উড়ে এসে এখানে পিছিয়ে পড়া মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তাদের সঙ্গে কথা বলার আগে কিছু চিন্তাও করে না। সে এখন রোজ আসছে পাত পেরে খাচ্ছে।

