চেম্বার অফ কমার্সের সভাগৃহের উদ্বোধন বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের দ্বিতল নতুন সভাগৃহের উদ্বোধন করেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার ও জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার ও উপপৌরপ্রধান হিরণ চট্টরাজ, কাউন্সিলর রাজীব দে, বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস, প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ, চেম্বারের প্রাক্তন সভাপতি বিষ্ণু বাজোরিয়া, জেলা চেয়ারম্যান তারাপদ মহাপাত্র, সভাপতি রামজী প‍্যাটেল, সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা, অতিরিক্ত সাধারণ সম্পাদক দেবেন্দ্র আগরওয়ালা, কোষাধ্যক্ষ দেবেন সাভারিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *