দেশের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ! জোর করে ধর্মান্তকরণ রুখতে কেন্দ্রকে পদক্ষেপ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ১৭ নভেম্বর: কিছুদিন আগেই উত্তরপ্রদেশের একটা গোটা গ্রামকে ধর্মান্তকরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। করোনা অতিমারীতে যখন গ্রামের পর গ্রাম উজার হয়ে যাচ্ছিল তখন রোগ থেকে বাঁচার উপায় হিসেবে মানুষের অসহায়তায় সুযোগ নিয়ে তাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করার অভিযোগ ওঠে।

সারা দেশে জোর করে মুসলিম ধর্ম গ্রহণে বাধ্য করার বহু অভিযোগ উঠেছে। জোর করে ধর্মান্তরের মুহুর্মুহু নজিরে অবাক হয়েছে দেশের প্রশাসন ব্যবস্থাও। তাই সম্প্রতি জোর করে ধর্মান্তকরণকে অত্যন্ত গুরুতর বিষয় বলে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট।

গত ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট ভয় বা লোভ দেখিয়ে ধর্মান্তকরণের একটি গুরুতর বিষয় বলে অভিহিত করেছে। সোমবার একটি আবেদনের শুনানির সময় আদালত বলেছে যে জোরপূর্বক ধর্মান্তকরণ শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতার অধিকারের বিরুদ্ধে নয়, দেশের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ।

আইনজীবী অশ্বিনী কুমার আবেদন করেছিলেন, জোর করে এবং লোভ দেখিয়ে ধর্মান্তর রুখতে দেশের সব রাজ্যকে কড়া নির্দেশ দিক কেন্দ্র। ধর্মান্তকরণ বিরোধী আইন চালু জন্য কেন্দ্রের পদক্ষেপের দাবিতে দায়ের হওয়া এই মামলার শুনানি হয়। তাতেই সোমবার শীর্ষ আদালত বলেছে প্রভাব খাটিয়ে বা লোভ দেখিয়ে ধর্মান্তকরণের প্রবণতা রুখতে না পারলে ভবিষ্যতে মারাত্মক সমস্যা মাথাচাড়া দেবে।

কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ধর্মান্তরের এই ধরনের ঘটনা আদিবাসী এলাকায় বেশি দেখা যায়। আদালত তখন পাল্টা বলে যদি তাই হয় তাহলে সরকার কি করছে?

এরপর আদালত কেন্দ্রকে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা পরিষ্কার করতে বলেছে। আদালত আরো বলেছে, সংবিধানের ধর্মান্তর বৈধ কিন্তু জোর করে ধর্মান্তকরণ নয়।

বিচারপতি এমআর শাহ এবং হিমা কোহলির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জোর করে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সারা দেশের জন্য কঠোর আইন প্রণয়নের দাবিতে মামলা হয়েছে সর্বোচ্চ আদালতে। আইনের দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ২২ নভেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে এই মাসের ২৮ নভেম্বর।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *