জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সোমবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার নারমা ও মদনমোহন চকের আদিবাসী অধ্যুষিত এলাকার একাধিক জায়গা পরিদর্শন করলেন কেন্দ্রের তপশিলি উপজাতি কমিশনের আধিকারিক অনন্ত নায়কের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন কমিশনের আইনজীবী তিয়াসা বিশ্বাস। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি সুযোগ সুবিধা কতটা পৌঁছেছে এবং এলাকার মানুষ কি অবস্থায় রয়েছেন প্রতিনিধি দলটি তা চৈতন মাহাতো, মঙ্গল সরেন সহ অন্যান্য এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করে। পরবর্তীতে এই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে দলের সদস্যরা জানিয়েছেন।

