আমাদের ভারত, হাওড়া, ২৮ ফেব্রুয়ারি: দেশে করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ার পর পুনরায় দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের আশঙ্কা হয়তো এটা করোনার দ্বিতীয় ঢেউ। এদিকে করোনার এই সংক্রমণ নিয়ে রবিবার এই রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন হাসপাতালের অধিকর্তাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। এদিন কলকাতা বিমানবন্দরে এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।

এদিনের এই বৈঠক সম্পর্কে জয় জানান, বেশ কিছুদিন করোনার গ্রাফ নিম্নমুখী থাকলেও সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে এই গ্রাফ আবার ঊর্ধ্বমুখী হচ্ছে। আর করোনা সংক্রমণ রুখতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জয় বন্দ্যোপাধ্যায় জানান, বিশেষ করে সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন।আর সেই কারণেই সকলকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।


