জামা মসজিদ সহ ১২৩টি সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, জারি বিজ্ঞপ্তি

আমাদের ভারত, ৩১ আগস্ট: জামা মসজিদ সহ ওয়াকফ বোর্ডের ১২৩টি সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করেছে কেন্দ্রের মোদী সরকারের নগর উন্নয়ন মন্ত্রক। এই সম্পত্তির মধ্যে দিল্লির জামা মসজিদ ছাড়াও দরগা এবং কবরস্থান রয়েছে। মনমোহন সিং সরকারের সময় জামা মসজিদ ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়েছিল।

বুধবার সরকারের নগর উন্নয়ন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে১২৩ টি সম্পত্তি ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। চলতি বছরের শুরুর দিকে আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রকের ভূমি ও উন্নয়ন অফিস ২ সদস্যের কমিটির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ডের থেকে ১২৩টি সম্পত্তি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং কেজরিওয়ালের দল আপের বিধায়ক আমানত উল্লাহ খানকে এই সিদ্ধান্তের সম্পর্কে জানিয়ে চিঠিও দিয়েছিল। ওয়াকফ বোর্ডের কাছে পাঠানো নোটিশে কেন্দ্রীয় নগর মন্ত্রকের অধীনে ভূমি ও উন্নয়ন দপ্তর ওয়াকফ বোর্ডকে প্রয়োজনীয় নথি পত্র তৈরি করতে বলেছে। যাতে বোর্ড ব্যাখ্যা করতে পারে, কেন এই সম্পত্তিগুলি তাদের দেওয়া উচিত।

এর আগে ওয়াকফ বোর্ড দিল্লির হাইকোর্টে আবেদন করেছিল যাতে বলা হয়েছিল, এসব সম্পত্তি ভাঙ্গা ও মেরামতের কাজ অন্য কেউ যেন না করে। কিন্তু মে মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। এরপর কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রকের তরফে ওয়াকফ বোর্ডকে নোটিশ জারি করে বলা হয়েছে যে, আপনারা যদি এই সম্পত্তি চান তাহলে প্রয়োজনীয় কাগজপত্র পেশ করুন, না হলে এই সম্পত্তি সরকার দখল করবে।

7 thoughts on “জামা মসজিদ সহ ১২৩টি সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার, জারি বিজ্ঞপ্তি

  1. Joy prokash jotder says:

    P.M Modi is best Priminister.He was a great World lider. We are proud all Indian.He is a successful Priminister.He is again Priminister -2024🙏🙏🙏🙏🙏💐💐💐🌼🌼🌼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *