অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ মার্চ: মানুষের মনের ভয় কাটাতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেরাচ্ছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি। এবারের ভোটে ঝাড়গ্রামে নজির তৈরী করতে চাইছেন তিনি। কোনোও রকম অশান্তি ছাড়া ঝাড়গ্রামের ভোট সম্পন করতে মরিয়া ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন।
ভোট ঘোষণার পরই যৌথবাহিনী নিয়ে এলাকায় এলাকায় টহল শুরু করেছেন। দিনের শুরুটাই হচ্ছে কোনও না কোনও প্রত্যন্ত এলাকায় সিআরপিএফের রুটমার্চ দিয়ে। এর পরেই নির্বাচনের প্রয়োজনীয় কাজ সেরে ফের যখনি পাচ্ছেন তখনি অপারেশন এ যোগ দিচ্ছেন। আজকে তিনি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর বিধানসভার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের এলাকাবাসীদের সাথে কথা বললেন।

গ্রামবাসীরাও খুশি বাহিনীর সাথে এসপির নিজে থেকে এরিয়া ডমিনেশনের কাজে। তাদের বক্তব্য, ঝাড়গ্রামে এমনিতেই শান্তিপূর্ণ ভোট হয়। তারপরও এসপি যে ভাবে এবার এলাকায় ঘুরে বেরাচ্ছেন তাতে নির্ভয়ে ভোট দিতে পারবেন তারা।আজকের এই রুটমার্চে পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি, গোপীবল্লভপুরের সিআই মুকুল মিয়া, সাঁকরাইল থানার ওসি সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

