আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর সাধারণ মানুষের আস্থা ফেরাতে মুর্শিদাবাদ জেলার সালারে রুট মার্চ শুরু হল কেন্দ্রীয় বাহিনীর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সালার থানার অন্তর্গত তালিবপুর, পুর্ব গ্রাম থেকে সমস্তপুর, টিয়া, কাগ্রাম সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্তের নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন।


