সাথী দাস, পুরুলিয়া, ১৪ মার্চ: জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে কথা বললেন সাধারণ পর্যবেক্ষক জ্যোতি কালস। ভোটাররা আতঙ্কে বা কোনও সমস্যার মধ্যে রয়েছেন কি না তা সরাসরি তাঁদের কাছ থেকে জেনে নেন পর্যবেক্ষক। আজ পুরুলিয়ার জেলাশাসক কার্যালয় থেকে একটি অভিযানের সূচনা হয়। সেখানে পর্যবেক্ষক ছাড়াও সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে।

প্রসঙ্গত, প্রথম পর্যায়ে পুরুলিয়া জেলার সব বিধানসভা কেন্দ্রেই ভোট গ্রহণ হবে ২৭ মার্চ। বিভিন্ন নেতা নেত্রী, তারকাদের রোড শো আর নির্বাচনী সভার জন্য সরগরম জেলার রাজনীতি। ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং অবাধে ভোট দিতে পারেন সেই লক্ষ্যেই তৎপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

