রাজনাথ সিংয়ের জেলায় প্রবেশের আগেই দক্ষিণ দিনাজপুরে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী, শহরে শুরু হল টহলদারি

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর জেলা সফরের আগেই দক্ষিন দিনাজপুরে এসে পৌছালো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচনের আগেই বালুরঘাটে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর টহলদারী। বৃহস্পতিবার বিকেলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতেই রীতিমতো গুঞ্জন শুরু হয় জেলার সদর শহর বালুরঘাটে। শহরের নদী পার এনসি হাইস্কুলে যাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। এদিন এলাকা জুড়ে রুটমার্চও করে কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় দুই কোম্পানী বাহিনী মোতায়েনের আবেদন মঞ্জুর হয়েছিল। শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর জেলা সফরের আগের দিন এক কোম্পানি বিএসএফ বাহিনী পৌছতেই রীতিমতো আলোড়ন পড়ে দক্ষিণ দিনাজপুরে। এদিন বাহিনীর রুট মার্চ ঘিরে ভোটের আগেই শহরে তৈরি হয়েছে ভোটের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *