আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর: স্কুলে স্কুলে স্টুডেন্ট কো-অপারেটিভ করার উদ্যোগ গ্রহণ করতে চলছে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। অন্যদিকে কৃষি ঋণ ও স্টুডেন্ট ক্রেডিট ঋণ দেওয়ার ব্যবস্থা থাকছে মঙ্গলবার ব্যাঙ্কের ৮৩ তম বার্ষিক সাধারণ সভা থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তি।
এ দিন ব্যাঙ্কের হল ঘরে বার্ষিক সাধারণ সভা হয় সকলের উপস্থিতিতে। ব্যাঙ্কে এই মুহূর্তে ৮০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। আগামী অর্থবর্ষে ২০ হাজার জনকে দাদন দেওয়া হবে। ২৬ হাজার কৃষককে কেসিসি লোন দেওয়া হয়েছে। এক সময়ের ব্যাঙ্কের আর্থিক অবস্থা লোকসানে চলছিল গতবছর ৪৩ লক্ষ টাকা লাভ হয়েছে, গত তিন বছর থেকে ব্যাঙ্ক লাভের মুখ দেখছে। নতুন করে ব্যাঙ্কের এলাকা বৃদ্ধি হয়েছে আলিপুরদুয়ার। সেখানে নতুন ব্রাঞ্চ করা হচ্ছে বলে জানালেন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
তিনি বলেন,”জলপাইগুড়ি জেলায় দশ হাজার কৃষককে কৃষি ঋণ দেওয়া হবে। কৃষি ঋণের ৪৫ শতাংশ টাকা রিকভারি করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে কৃষকরা খুবই সমস্যা পড়েছিল। আমরা উত্তরপ্রদেশের সরকারের মত কাজ করছি না। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দেওয়া হচ্ছে৷ প্রত্যেক স্কুলে স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে কো অপারেটিভ করার উদ্যোগ গ্রহণ করা হবে।”

