ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নয়া নিয়ম আনল কেন্দ্র, জেনে নিন কতদিন কারা এই সুবিধা পাবেন

আমাদের ভারত, ২০ জুলাই: করোনা অতিমারির সময় ওয়ার্ক ফ্রম হোম এই শব্দবন্ধ অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে আমাদের কাছে। নিউ নর্মাল লাইফের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে এই ওয়ার্ক ফ্রম হোম শব্দটি। করোনা পরিস্থিতি কিছুটা ভালো হবার পর বেশ কিছু সংস্থা তার কর্মীদের অফিসে ফিরিয়ে এনেছে। তেমনই আবার অনেক সংস্থা ওয়ার্ক ফ্রম হোমেই রেখেছে কর্মীদের। এবার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়ম নীতি ঘোষণা করল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।

সেজ বা স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে ওয়াক ফ্রম হোমের নিয়ম নির্দিষ্ট আকারে ঘোষণা করা হয়েছে। সেই নিয়ম গুলি হল……….

১.স্পেশল ইকনোমিক জোনে ওয়ার্ক ফ্রম হোম সর্বোচ্চ এক বছর সময় কালের জন্য দেওয়া যাবে।
২. সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী এই রকম ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা পাবেন।
৩. নতুন নিয়ম প্রযোজ্য হবে আইটি-আইটিইএস কর্মীদের জন্য। যারা কোনো জার্নি করছেন তাদের জন্য। যারা অফ সাইটে কাজ করছেন তাদের জন্য। এছাড়া যাদের শারীরিক কোনো অসুবিধা রয়েছে তাদের জন্য।
৪. কোনো সুনির্দিষ্ট কারণে ৫০ শতাংশের বেশি কর্মীর ওয়ার্ক ফ্রম হোমের অনুমোদনের প্রয়োজন হলে তা দেখবে সেজ ডেভলপমেন্ট কমিশনার। লিখিত কারণের ভিত্তিতে তিনি তা অনুমোদন করতে পারবেন।
৫. যে সব কর্মীরা ওয়ার্ক ফ্রম হোমেই আছেন ৯০ দিনের মধ্যে তাদের অনুমোদন নিতে হবে।
৬. ওয়ার্ক ফ্রম হোমে থাকা কর্মীকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্য, ল্যাপটপ ইন্টারনেট সংযোগ দিতে হবে সেজ ইউনিটকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *