পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে মঙ্গলবার শিক্ষক দিবস উদযাপন করা হলো কলকাতার ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ অন্যান্যরা।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ২৪ জন ছাত্র-ছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের তরফে। একই সাথে ১টি শিক্ষারত্ন এবং ১টি সেরা স্কুল পুরস্কার দেওয়া হয়।
জেলায় সেরা স্কুল হিসেবে পুরস্কৃত করা হয় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়কে।

