কলকাতায় রামমোহন রায়ের সার্ধ-দ্বিশত তম জন্মদিবস উদযাপন

আমাদের ভারত, ২০ মে: আধুনিক ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের সার্ধ-দ্বিশত তম জন্মদিবস উদযাপন উপলক্ষে সাধারণ ব্রাহ্মসমাজ রবিবার থেকে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি অসিত কুমার দাস এবং সম্পাদক প্রদীপ চক্রবর্তী জানান, রবিবার সকাল ৮:৩০টা. সাধারণ ব্রাহ্মসমাজের উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা কর্পোরেশনের সহযোগিতায়, কলকাতা ময়দানে রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশে প্রার্থনা ও শ্রদ্ধাজ্ঞাপন হবে। প্রার্থনায় থাকবেন ড: মধুশ্রী ঘোষ সঙ্গীত : ব্রাহ্ম বালিকা শিক্ষালয় মন্তেসরী বিভাগের ছাত্রীরা।

রবিবার সন্ধ্যা ৬:৩০টা. সাধারণ ব্রাহ্মসমাজ উপাসনাগৃহে বিশেষ উপাসনা ও বক্তৃতা সভা। ব্রহ্মোপাসনায় সঞ্জীব মুখোপাধ্যায়, দেবাশিস রায়চৌধুরী, রোহিনী রায়চৌধুরী ও তানিয়া ঘোষ। সঙ্গীতে জহর সরকার (সাংসদ)। বক্তা : অধ্যাপক সুরঞ্জন দাস (উপাচার্য-যাদবপুর বিশ্ববিদ্যালয়) ও তিলোত্তমা মজুমদার (সাহিত্যিক)।

২৩ মে, সোমবার সন্ধ্যা ৬:৩০ মি: সাধারণ ব্রাহ্মসমাজ উপাসনাগৃহে বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় ‘দক্ষিণী’। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মি: সাধারণ ব্রাহ্মসমাজ উপাসনা গৃহে বিশেষ আলোচনা সভায় বলবেন অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায় (প্রাক্তন সম্পাদক, বঙ্গীয় সাহিত্য পরিষৎ) অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় (অধ্যাপক কলিকাতা বিশ্ববিদ্যালয়)। সভাপতি থাকবেন অধ্যাপক রুদ্রাংশু মুখোপাধ্যায় (আচার্য, অশোকা বিশ্ববিদ্যালয়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *