ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে কুসংস্কার ও অ-বিজ্ঞানের বিরুদ্ধে ভারত গড়ে তোলার লক্ষ্যে ব্যাজ পরে, শপথ বাক্য পাঠ, সেমিনার ও বুক স্টলের মধ্যে দিয়ে দিনটি পালন করল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি।

ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যুক্তিবাদী মনন গড়ে তুলতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ, রাজা নরেন্দ্র লাল খান ওমেন্স কলেজ, মেদিনীপুর সিটি কলেজ, নাড়াজোল কলেজ, পিংলা কলেজ সহ জেলার ১২টি স্কুলে ছাত্র ও শিক্ষকদের নিয়ে উৎসাহের সঙ্গে দিনটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *