আমাদের ভারত, হাওড়া, ২৮ আগস্ট: শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এ রাজ্যের বিভিন্ন কলেজের পাশাপাশি উলুবেড়িয়া ও বাগনান কলেজে দিনটি পালন করা হয়। এদিন সকালে উলুবেড়িয়া কলেজে দলীয় পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি হাসিবুর রহমান।

অন্যদিকে, এদিন বাগনান কলেজে দলীয় পতাকা উত্তোলন করেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন সহ অন্যান্যরা।

