পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন কেক কেটে উদযাপন হলো ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। এদিন মন্ত্রী, বিধায়ক সহ ঝাড়গ্রাম জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন দলীয় কার্যালয়ে।
উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশীষ মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো।

মন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “হ্যাপি বার্থডে, দিদি খুব ভালো থাকুন সুস্থ থাকুন, আপনি ভালো থাকলে পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে। পশ্চিমবাংলার গরিব মানুষ ভালো থাকবেন। আমরা সবাই ভালো থাকবো। আজকের দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করব, দিদিকে খুব খুব ভালো রাখুক সুস্থ রাখুক। বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে যেন বাংলাকে এগিয়ে নিয়ে যায় আমরা ওনার পাশে আছি।”
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীকে জেলা সভাপতি দুলাল মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস এবং প্রাক্তন মন্ত্রী চূড়ামনী মাহাতো জন্মদিনের শুভেচ্ছ জানিয়েছেন।

