চন্দ্রকোনা ব্লক সমবায় সমিতির উদ্যোগে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লক সমবায় সমিতির উদ্যোগে রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হল। ১৪ নভেম্বর ২০২১ রবিবার থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল।অনুষ্ঠানের মূল লক্ষ্য সমবায় সমিতিগুলির উন্নয়ন ঘটানো। গ্রাহকদের সঠিক পরিষেবা প্রদান এবং বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় সংক্রান্ত আলোচনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, সজল রায় (এআরসিএস পশ্চিম মেদিনীপুর রেঞ্জ), কৌশিক কুলভী (সম্পাদক তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাংক), উপনিতা চ্যাটার্জি (সমবায় পরিদর্শক চন্দ্রকোনা ২ ব্লক), শংকর ঘোষ (তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক)। সুতপা মান্ডি (৩ নং নম্বর বসনছোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান) জগদীশ সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *