পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: আজ স্বাধীনতার ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর জেলার ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও বক্তব্য রাখা হয়। সভাশেষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। এরপর শহিদ বেদীতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদানের অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়, শান্তি দত্ত, তীর্থঙ্কর ভকত, বুদ্ধদেব ভট্টাচার্য ও অন্যান্য কংগ্রেস নেতারা। সভায় নিজ নিজ ওয়ার্ডের পতাকা উত্তোলনের পর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা এসে উপস্থিত হন।

