মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩ নভেম্বর: অবিভক্ত মেদিনীপুর জেলার মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ৭৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং কলেজের ২৮ তম প্রাক্তনী সম্মিলনী অনুষ্ঠিত হয়। কলেজের অডিটোরিয়াম হলে দুইদিনেরএই অনুষ্ঠান হয়।

এই উপলক্ষে কলেজের হাসপাতাল প্রাঙ্গনে হোমিওপ্যাথি চিকিৎসার জনক চিকিৎসক হ্যানিম্যান এর পূর্ণায়ব মূর্তি স্থাপন করা হয়। এই মূর্তি উন্মোচন করেন কলেজের প্রথম প্রাক্তনী তথা বেলুড় মঠের মহারাজ স্বামী শ্রদ্ধাময়ানন্দজী। স্বাগত ভাষণ দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: শ্রীমন্ত সাহা। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্যশঙ্কর ষড়ঙ্গী, কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *