সাঁকরাইলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ আগস্ট: আজ ২২ শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস। মহাকালের চেনাপথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী-ভক্তদের কাছে একটি শূন্য দিন। ১৩৪৮ বঙ্গাব্দে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতি বছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ কোভিড স্বাস্থ্যবিধি মেনে কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সাঁকরাইলের কুলটিকরি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ও সাঁকরাইল ব্লক এডুকেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ও রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানো হয়। হাইপারটেনশন এবং ব্লাড সুগার, শরীরের ওজন চেকআপ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়।

শিবির শুরুর আগে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। করোনা আবহের মাঝে এদিন শিবিরে ৪০ জন রক্ত দাতা রক্ত দান করেন। সমস্ত রক্তদাতাদের একটি করে চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এবার ছিল রক্তদান শিবিরের প্রথম বর্ষ। তবে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে কবি গুরুর গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন, লারনেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সেকেন্ড কোর্ট আনন্দ কুমার তিওয়ারি, লারনেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম সমরজিৎ রায়, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সর্বেশ্বর মহাপাত্র, মিহির কুমার বারিক, দেবারতী দাস, কাঞ্চন পট্টনায়েক, সাঁকরাইল থানার এসআই নিমাই চক্রবর্তী, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *