আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: সোমবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘাটাল মহকুমার রামজীবনপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালিত হয়েছে। করোনা সম্পর্কিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়িকা ছায়া দোলুই, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ এলাকার নজরুল অনুরাগীরা।
অনুষ্ঠানের সূচনা হয় রামজীবনপুরে অবস্থিত নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের মাধ্যমে। এরপর বিদ্রোহী কবির জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। পরে নজরুল গীতি পরিবেশন করেন এলাকার সংগীত শিল্পীরা।


