বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ মে:
বিশ্ববরেণ্য সাংবাদিক, সাংবাদিকতার অগ্ৰপথিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্মদিবস মর্যাদার সাথে পালিত হলো।

আজ সকালে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের উদ্যোগে বাঁকুড়া শহরের পোদ্দার পাড়া মোড়ে রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ, প্রেস ক্লাবের সম্পাদক সন্তোষ ভট্টাচার্য সহ বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিক ও বহু বিশিষ্ট ব্যক্তি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। সেখান থেকে মিছিল করে পাঠক পাড়ায় রামানন্দের জন্মভিটেয় উপস্থিত হন। সেখানে শ্রদ্ধা নিবেদন করে মিছিল প্রেস ক্লাবের নিজস্ব ভবন রামানন্দ ভবনে হাজির হয়। ভবনের সম্মুখে রামানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এবং রামানন্দের জীবনী আলোচিত হয়।

মডার্ন রিভিউ, প্রবাসী পত্রিকা প্রকাশ করে রামানন্দ আলোড়ন সৃষ্টি করেন। তৎকালীন বৃটিশ শাসকদের দমন পীড়ন, বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে তিনি বৃটিশের বিরাগভাজন হলেও নির্ভীক সাংবাদিক হিসাবে পরিচিতি লাভ করেন। এই দিনটিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক দিবস হিসেবে পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *