৫০ হাজার প্রদীপ জ্বালিয়ে ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালন মায়াপুরের ইসকন মন্দিরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ মার্চ: পঞ্চাশ হাজার প্রদীপ জ্বালিয়ে মায়াপুরের ইসকন মন্দিরের ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ২ মার্চ থেকে ৫ ই মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসকন মন্দির প্রাঙ্গণে পালন করা হয় মন্দিরের গোলডেন জুবলির অনুষ্ঠান।

পঞ্চম দিনের শেষ লগ্নে শনিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ৫০ হাজার প্রদীপ জ্বালিয়ে ও হাতি পরিক্রমার মধ্য দিয়ে বিশেষ এই দিনটিকে পালন করা হয়। এছাড়া আসন্ন দোল পূর্ণিমা উপলক্ষে রবিবার ভোরে দুটি ভাগে বিভক্ত হয়ে ৭২ ক্রোশ নগর পরিক্রমার আয়োজন করা হয়েছিল ইসকনের পক্ষ থেকে। আগামী ২৪ শে ফেব্রুয়ারি থেকে ২০ শে মার্চ পর্যন্ত একাধিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীচৈতন্য দেবের ৫৩৬ তম আবির্ভাব অনুষ্ঠান পালিত হবে মন্দির প্রাঙ্গণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *