স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৭ বছর পূর্তি উদযাপন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১১সেপ্টেম্বর: স্বামীজির প্রাসঙ্গিকতা রয়েছে আজও যুব সমাজের কাছে। স্বামীজি শুধু যুব সমাজের নয়, তিনি আদর্শ সব বয়সের কাছে। আর তাই স্বামীজির ঐতিহাসিক বক্তৃতার দিনটিকে স্মরণ করল পুরুলিয়া। আজ স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৭ বছর পূর্তি উপলক্ষ্যে “আমরা কজন” একটি সমাজসেবী সংস্থা দিনটি মর্যাদার সঙ্গে পালন করল।

ওই সংস্থার পক্ষ থেকে টাটা – পুরুলিয়া জাতীয় সড়কের পাশে পুরুলিয়া শহরের নডিহায় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন উদ্যোগী সংস্থার সম্পাদক অমর শঙ্কর দে, সহ-সম্পাদক দিব্যেন্দু নারায়ন দত্ত, কোষাধ্যক্ষ পার্থ সারথি সরকার সহ অন্যান্যরা।

তাঁরা জানান, স্বামীজির শিকাগোর বক্তৃতা বিশ্বের কাছে ভারত বর্ষের একটা আলাদা স্থান করে দিয়েছে। ওই ঐতিহাসিক বক্তৃতার দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমরা ওই মহাপুরুষকে স্মরণ করলাম আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *