বিদ্যাসাগর বিদ্যাপীঠ এর ১৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালন

জে মাহাতো, মেদিনীপুর, ২২ আগস্ট: মেদিনীপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক বিভাগ) এর ১৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল রবিবার। স্কুলের পতাকা উত্তোলন করেন পরিচালন সমিতির সভাপতি সুকুমার পড়িয়া। স্কুল প্রাঙ্গণে বিদ্যাসাগর, নেতাজি, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিরা।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, বিধায়ক তথা মেদিনীপুর–খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দীনেন রায়, স্কুলের প্রধান শিক্ষক অরূপ ভুঁইয়া। করোনা বিধি মেনে স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং প্রাক্তনী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। নেতাজি ভবনে অনুষ্ঠান হয়। ভবনটি জেলা পরিষদের আর্থিক সহয়তায় সংস্কার করা হয়েছে, আজ তার উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *