মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন পুরুলিয়া জেলাজুড়ে

সাথী দাস, পুরুলিয়া, ১৫ আগস্ট: প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, রোগীদের ফলমূল, মিষ্টি বিতরণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন হল পুরুলিয়া জেলা জুড়ে। আজ সকালে পুরুলিয়া জেলা প্রশাসনের তরফ থেকেও স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জেলাশাসকের কার্যালয়ে অবস্থিত গান্ধী পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলাশাসক রজত নন্দা অনুষ্ঠানের শুরু করেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। তারপর উপস্থিত সকলেই দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত গান।

অন্যদিকে চলতি বছরে সারা দেশজুড়েই স্বাধীনতার অমৃত মহোৎসব পালনের ডাক দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। কর্মসূচি গ্রহণ করা হয়েছে হর ঘর তিরঙ্গা। বিগত দুটি বছরে করোনা সংক্রমণের জেরে বহু কর্মসূচিতে কাটছাঁট করতে হয়েছিল। সেইসব কাটিয়ে এবার চলছে স্বাধীনতা দিবসের উদযাপন।

জেলা পরিষদে পতাকা উত্তোলন করেন সভাধিপতি সুজয় ব্যানার্জি। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সহ অন্যান্য আধিকারিক। বরেণ্যদের ফুল ও মালা দিয়ে শ্রদ্ধার পর হল সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয়তাবাদ ফুটে উঠে স্থানীয় কলাকুশলীদের নৃত্য ও সঙ্গীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *