জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এদিন সকালে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা ফুল ও মালা দিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন জেলা কংগ্রেস নেতা শম্ভু চ্যাটার্জি, কুণাল ব্যানার্জি সহ কংগ্রেস নেতা কর্মীরা গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

