জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২ অক্টোবর: শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে গান্ধী জয়ন্তী পালিত হল জেলা আইনী পরিষেবা কেন্দ্রের ব্যবস্থাপনায়। প্রতীকি সাফাই ও মনিষীদের প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচির পর বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ সভাগৃহে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারাগাছে জল দিয়ে সভা শুরু হয়। গান্ধীজির প্রতিকৃতিতে আগত অতিথিরা মালা দেন। দিনটির তাৎপর্য বিশ্লেষণের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে কীভাবে আইনী সহায়তা পেতে পারেন সেই পরামর্শ তুলে ধরেন জেলা বিচারপতি সৌমেন্দ্রনাথ বেরা। দিনটির তাৎপর্য বিশ্লেষণ করেন জেলা আইনী পরিষেবা কেন্দ্র, পশ্চিম মেদিনীপুরের সম্পাদক ও বিচারক সম্রাট রায়, শ্রীমতি মণিকুন্তলা রায় প্রমুখ। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গান্ধীজির জীবন ও কর্ম নিয়ে ছাত্র ছাত্রীদের অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা হয়।

প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, কোভিড পরিস্থিতি মেনে নির্দিষ্ট কিছু শিক্ষার্থী সহ স্থানীয় মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সেটি সম্ভব হল।
সম্রাট রায় জানান, আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে এই মহতি কর্মসূচি রাজ্য সহ দেশের সর্বত্র পালিত হচ্ছে।

