পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: আজ মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়ের উদ্যোগে ভগবান বুদ্ধদেব এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম দিবস উদযাপন করা হয় বিধাননগর এলাকার অবসর প্রেক্ষাগৃহে। ঝড়, বৃষ্টি, মহামারীতে যারা সর্বক্ষণ শহরের মানুষদের পরিষেবা দিয়ে যান, সেইসব সাফাই কর্মীদের হাতে ফুল মিষ্টি উপহার হিসাবে তুলে দেওয়া হয়। এছাড়াও কাউন্সিলরের উদ্যেগে সমাজের আদিবাসী ভাই বোনেদের ফুল ও মিষ্টি উপহার হিসেবে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ ঘোষ, সুজয় হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, সত্য পড়িয়া, গোলক বিহারী মাঝি, নির্মাল্য চক্রবর্তী, ইন্দ্রজিৎ পানিগ্রহি, মোজাম্মেল হোসেন এবং এলাকার বিশিষ্টজনেরা।

