কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: আজ শহিদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্ম বলিদান দিবস। আর এই উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর মহবনি গ্রামে জাতীয় পতাকা উত্তোলন ও বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করলেন জেলাশাসক ড: রশ্মি কমল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, কেশপুরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা প্রমুখ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন, ইতিমধ্যেই শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান ঢেলে সাজানো হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মডেল গ্রাম তৈরি করা হবে মহবনিকে। পাশাপাশি বিধায়ক শিউলি সাহা শহিদ ক্ষুদিরাম বসুর আত্মজীবনীর কথা তুলে ধরলেন।

