জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুন: সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে ঐতিহাসিক হুল দিবস উদযাপন করা করা হয়েছে চাঁদকুড়ি ইউনিয়ন হাই স্কুলে। হুল দিবস অনুষ্ঠানটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা করেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী মানস ভুঁইঞা। উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, প্রাক্তন গীতা ভুঁইঞা, বিডিও তুহিন শুভ্র মহান্তি, এসডিপিও ডেবরা, সিআই ডেবরা, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা সহ আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান বক্তব্যের মধ্য দিয়ে বর্ণনা করেন।


