নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জির রানাঘাটের বাড়িতে সিবিআই হানা

আমাদের ভারত, নদিয়া, ৯ অক্টোবর: নিয়োগ দুর্নীতির মামলায় বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জির বাড়িতে হানা সিবিআইয়ের। তাঁর রানাঘাটের বাড়িতে আজ হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। সঙ্গে রানাঘাট পুরসভায় যান কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও তিনি সেই সময় তৃণমূল কংগ্রেসের ছিলেন।

রানাঘাট পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তার বিরুদ্ধে পুরসভার নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। আজ তাকে সেই মামলায় জেরা করছে সিবিআই। কী ভাবে নিযোগ হয়েছিল? ইন্টারভিউ বোর্ডে কারা ছিলেন। সবটাই জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিকে তার বাড়িতে সিবিআই হানার পর সবথেকে বেশি খুশি বিজেপির আদি কর্মীরা। তারা মুখে কিছু না বললেও মুচকি হাসতে শুরু করেছেন। অনেকে আবার গ্রেফতার করা উচিত বলে চায়ের দোকানে আলোচনা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *