স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১ সেপ্টেম্বর:
ভোট-পরবর্তী হিংসায় বাড়ির সামনেই খুন হন বিজেপি কর্মী দিলীপ কীর্তনীয়া। ৩১ বছরের দিলীপ কীর্তনীয়া খুনের ঘটনায় এখনো শোকের ছায়া চাকদহ এনায়েতপুর মণ্ডলপাড়ায়। দিলীপের বাড়ির লোকেদের অভিযোগ তৃণমূল আশ্রিত গুন্ডারাই খুন করেছে দিলীপ কীর্তনীয়াকে।
হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই কে। দিলীপ কীর্তনীয়া খুনের মামলায় বুধবার চাকদহ এনায়েতপুর মণ্ডলপাড়ায় আজ তাঁর বাড়িতে আসেন সিবিআইয়ের প্রতিনিধিদল।খুনের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তদন্তকারীরা। ১৭ এপ্রিল চাকদহ বিধানসভা কেন্দ্রে ভোটের দিন রাত্রে বাড়ির সামনে খুন হন বিজেপি কর্মী দিলীপ কীর্তনীয়া। এ বিষয়ে সিবিআইয়ের তদন্তকারী দল কিছু না জানালেও দোষীদের চরম শাস্তি দাবি করেছেন দিলীপ কীর্তনীয়ার পরিবার।

