জগদ্দলে আকাশ যাদব খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুকুরে তল্লাশি সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ এপ্রিল: বহু চর্চিত আকাশ যাদব খুনের ঘটনার তদন্তে বৃহস্পতিবার সকালে পুকুরে তল্লাশি শুরু করে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া ও জগদ্দলের বিভিন্ন এলাকা। ভোটের ফল বেরনোর দিন ২ মে দুপুরে বাড়ির কাছেই নিহত হন পুরানী তলাব এলাকার বাসিন্দা জুটমিল কর্মী আকাশ যাদব। তার মৃত্যুকে রাজনৈতিক হিংসার ফল হিসেবে তুলে ধরা হয় বিজেপির পক্ষ থেকে। যার জন্য এই মামলার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে।

গত ৭ এপ্রিল রাতে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গুড্ডু যাদবকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ। এই গ্রেফতারির আগে গুড্ডু যাদবের ভাইকে এই এক মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। তাই এই সুমিত যাদবকে জেরা করা শুরু করে সিবিআই। জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে পারে যে আকাশ খুনে ব্যবহৃত অগ্নেয়াস্ত্র একটি পুকুরে ফেলা হয়েছে। খুনে ব্যবহৃত সেই আগ্নেয়াস্ত্রের খোঁজে বুধবার বিকেলে পুরানি তলাব এলাকায় ধৃত সুমিত যাদবকে নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারীরা। বুধবার সন্ধে হয়ে যাওয়ার ফলে ফিরে যান তদন্তকারী অফিসাররা। আর আজ সকালেই ফের অভিযুক্ত সুমিত যাদবকে সাথে নিয়ে পুরানি তালাব এলাকায় পুকুরে তল্লাশি চালাতে এল সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল। এদিন সেই অস্ত্র খুঁজতেই বিপর্যয় মোকাবিলা দলকে নিয়ে আজ জগদ্দলের পুরানি তলাবের পুকুরে সকাল থেকেই তল্লাশিতে নামে সিবিআইয়ের বিশেষ টিম। তবে শেষ পর্যন্ত পুকুর থেকে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও অভিযুক্ত সুমিত ও গুড্ডুর মা দাবি করেছেন যে তার ছেলেরা নিদোষ।তাদের ফাঁসানো হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবি করে সুমিতের বাবাও।

অপর দিকে এই গোটা বিষয় নিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বিরক্ত প্রকাশ করেন। তিনি এদিন বলেন, “এখন বিজেপির আর কিছু নেই।সিবিআই, এনআইএকে সামনে রেখে কোনো রকমে রাজ্যে বিজেপি টিকে থাকতে চাইছে।বিজেপির কথা শুনেই চলছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। যদিও আদালতের ওপর ভরসা রেখে তিনি জানিয়েছেন সত্যের পথে থাকলে সঠিক বিচার হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *