নির্বাচন পরবর্তী হিংসার তদন্তে জামালপুরে সিবিআই

আমাদের ভারত, জামালপুর, ২৯ আগস্ট :
নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত করতে বর্ধমানের জামালপুরে এলো সিবিআই এর তিন সদস্য। নির্বাচনের ফল বেরোনোর পরের দিনই তৃণমূল–বিজেপি সংঘর্ষে দুই তৃণমূল কর্মী ও একজন বিজেপি কর্মীর মা খুন হয়েছিলেন। রবিবার ওই বিজেপি কর্মীর মা কাকলি ক্ষেত্রপালের বাড়িতে যায় সিবিআই। সেখানে গিয়ে তারা কাকলি ক্ষেত্রপালের স্বামী সহ অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা বলে তথ্য সংগ্রহ করেন।

গ্রামবাসীদের অভিযোগ, কাকলি ক্ষেত্রপাল বিজেপি দলের কর্মী ছিলেন না। তিনি সক্রিয় সিপিএমের কর্মী। তার ছেলে আশিস ক্ষেত্রপাল বিজেপি দলের কর্মী। নির্বাচনের ফল প্রকাশের পরের দিন নবগ্রাম এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা থেকে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় দুই তৃণমূল কর্মী ও কাকলি ক্ষেত্রপালের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরে জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান বিজয় স্যাম্পলা নিজে কাকলি ক্ষেত্রপালের বাড়িতে যান। এরপর তিনি অভিযোগ করে বলেন, কাকলি ক্ষেত্রপালকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অথচ খুনের ঘটনার পর থেকে দোষীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারা কোনও শাস্তি পাচ্ছে না।

রবিবার সিবিআইয়ের দলটি কাকলি ক্ষেত্রপালের বাড়িতে যান। সেখানে তার স্বামী অনিল ক্ষেত্রপাল সহ অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে কথাবার্তা বলেন। তাদের কাছ থেকে পুলিশ বেশ কিছু তথ্য সংগ্রহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *